ঢাকাSunday , 14 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে বিদেশি বিয়ারসহ আটক ১

Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুর থেকে এক হাজার ২৫০ ক্যান বিদেশি বিয়ারসহ জাহিদ হাসান টিটু নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৮। রোববার ভোরে জেলার মুকসুদপুর উপজেলার ভজনদী গ্রাম থেকে তাকে আটক করা হয়।
র‌্যাব-৮ এর মাদারীপুর ক্যাম্প ইনচার্জ মেজর সোহেল রানা প্রিন্স জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভজনদী গ্রামে জাহিদ হাসান টিটুর বাড়িতে অভিযান চালানো হয়।
এ সময় বাড়ির সেপটিক ট্যাংক থেকে বিয়ারের ক্যানগুলো উদ্ধার এবং জাহিদ হাসান টিটুকে আটক করা হয়। আজ বেলা ১১টার দিকে র‌্যাবের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন করে এই তথ্য জানানো হয়। এ ব্যাপারে মুকসুদপুর থানায় একটি মামলার প্রস্তুতি নিচ্ছে বলেও র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়।