ঢাকাSunday , 14 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফেনীতে দেড় কোটি টাকার ইয়াবাসহ আটক ২

Link Copied!

ফেনী প্রতিনিধি : ফেনীতে পাচার করার সময় ৩৫ হাজার পিস ইয়াবাসহ দুই জনকে আটক করেছ র‌্যাব-৭। যার আনুমানিক মূল্য এক কোটি ৪০ লাখ টাকা। শনিবার রাত সাড়ে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর রাস্তার মাথায় তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- রোকন উদ্দিন সরকার (৩৫) ও আসাদুল ইসলাম আসাদ।
ফেনীর র‌্যাব-৭ এর স্কোয়াড্রন লিডার সাফায়েত জামিল ফাহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাদের মোটরসাইকেল তল্লাশি করে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এই সময় রোকন উদ্দিন সরকার ও আসাদুল ইসলাম আসাদ নামে দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব-৭। এ সময় তাদের মোটরসাইকেল জব্দ করা হয়।