ঢাকাSunday , 14 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়ার দুই মামলা আপাতত স্থগিতই থাকছে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : নাশকতার অভিযোগে রাজধানীর দারুস সালাম থানায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুই মামলার কার্যক্রম স্থগিত করে দিয়ে হাইকোর্টের আদেশ ৪ সপ্তাহের জন্য স্ট্যান্ডওভার রেখেছেন চেম্বার আদালত। এর ফলে এই দুই মামলার কার্যক্রম আপাতত স্থগিতই থাকছে বলে জানিয়েছেন আইনজীবীরা।
রোববার দুপুরে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
এর আগে গত ৭ মে বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বসির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ খালেদার দুই মামলার কার্যক্রম স্থগিত করেন। পরে এই আদেশের বিরুদ্ধে আবেদন করেন রাষ্ট্রপক্ষ।
এর আগে একটি রাষ্ট্রদ্রোহসহ এ নিয়ে খালেদা জিয়ার মোট ৯টি মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের এই বেঞ্চ। শহীদদের সংখ্যা নিয়ে বিতর্ককে কেন্দ্র করে হওয়া রাষ্ট্রদ্রোহের মামলা গত ২৯ মার্চ স্থগিত করেন হাইকোর্ট। এরপর গত ৯ এপ্রিল নাশকতার তিনটি এবং ১৩ এপ্রিল আরো চার মামলার কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট।