ঢাকাSaturday , 13 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদা বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করবে

Link Copied!

কুষ্টিয়া প্রতিনিধি : জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, খালেদা জিয়া ক্ষমতা পেলে বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করবেন। আবারো বাংলাদেশের ইতিহাসকে বির্তকিত করবেন।
শনিবার সকাল ১০টায় কুষ্টিয়ার সার্কিট হাউসে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিএনপির ভিশন ২০৩০ সর্ম্পকে ইনু বলেন, খালেদা জিয়া ভিশন ২০৩০-এ যে প্রস্তাবনা উত্থাপন করেছেন তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় অনুপস্থিত। ভিশন ২০৩০ এ স্বাধীনতার ঘোষণা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ২৫ মার্চের কালো রাত সর্ম্পকে কোনো উল্লেখ নেই। সু-কৌশলে তিনি এগুলো এড়িয়ে গিয়েছেন।
তিনি বলেন, যেহেতু খালেদা জিয়া রাজাকার, জঙ্গি, সন্ত্রাসী, জামায়াত ও যুদ্ধাপরাধীদের সঙ্গে সম্পর্ক ত্যাগের কোনো ঘোষণা দেননি সেহেতু বিএনপির ভিশন ২০৩০ এর কোনো রাজনৈতিক পরিবর্তন হয়নি। তিনি আগের জায়গায়ই আছেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, জাসদ ছাত্রলীগের সভাপতি নিজাম উদ্দিনসহ জাসদ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।