ঢাকাWednesday , 10 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১৭ মে রাজধানীর তিন থানায় ‘আসল’ বিএনপির হরতাল

Link Copied!

কামরুল হাসান নাসিম

নিজস্ব প্রতিবেদক : আগামী ১৭ মে রাজধানীর তিন থানায় ‘আসল’ বিএনপির উদ্যোক্তা কামরুল হাসান নাসিম হরতালের ডাক দিয়েছেন। পল্টন, মতিঝিল ও শাহবাগ থানায় সেদিন ভোর ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই হরতাল চলবে বলে জানান তিনি। আজ বুধবার বেলা ১২টার দিকে ফেসবুক লাইভে কামরুল হাসান নাসিম এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, বিএনপি পুনর্গঠনের উদ্যোগে ঘোষিত দলীয় বিপ্লবের শেষ মহড়ার অংশ হিসেবে এই কর্মসূচি দেওয়া হয়েছে বলে।
প্রসঙ্গত, ২০১৫ সালের ৯ জানুয়ারি প্রথমবারের মতো দল পুনর্গঠনের ডাক দেন নাসিম। তিনি বিএনপিতে পাঁচটি অসুখ হয়েছে বলে উল্লেখ করেন। পাঁচটি অসুখ সারানোর জন্য নাসিম নানা কর্মসূচি দিতে শুরু করেন।
বুধবার ফেসবুকে লাইভে নাসিম বলেন, আগামী ১৭ মে একটি উল্লেখযোগ্য দিন। ওই সময়ের মধ্যে দলের শীর্ষ নেতৃত্বের পুনর্গঠন করার নিশ্চয়তা না পাওয়া এবং পাঁচ অসুখ সারানোর উদ্যোগ না নেওয়ায় হরতাল পালন করা হবে। সেদিনই দলীয় বিপ্লবের শেষ মহড়া।