ঢাকাMonday , 8 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ধবলধোলাইয়ের শিকার আয়ারল্যান্ড

Link Copied!

স্পোর্টস ডেস্ক : দুই ম্যাচ ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডকে ২-০ ব্যবধানে ধবলধোলাই করেছে ইংল্যান্ড। রোববার রাতে সিরিজের দ্বিতীয় ও শেষ ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ৮৫ রানে হারিয়েছে ইংল্যান্ড। এর আগে প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ৭ উইকেটের ব্যবধানে হারিয়েছিল ইংলিশরা।
রোববার প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩২৮ রান সংগ্রহ করে ইংল্যান্ড। জবাবে ৪৬.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৪৩ রানের বেশি করতে পারেনি আইরিশরা।
ব্যাট হাতে আয়ারল্যান্ডের হয়ে একাই লড়াই করেন অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড। তিনি ৮২ রানের ইনিংস খেলেন। ৪৮ রান করেন পল স্টার্লিং। ২৮টি রান আসে জর্জ ডকরেলের ব্যাট থেকে। বল হাতে ইংল্যান্ডের জো রুট ও লিয়াম প্লাঙ্কেট ৩টি করে উইকেট নেন। ২টি উইকেট নেন মার্ক উড। ১টি করে উইকেট নেন জ্যাক বল ও আদিল রশিদ।
তার আগে ইংল্যান্ডের ৩২৮ রানের ইনিংসে ব্যাট হাতে মাঠে নামা প্রায় সবাই অবদান রাখেন। তার মধ্যে অধিনায়ক ইয়ান মরগান ৭৬, জো রুট ৭৩ ও জনি বেয়ারস্টো অপরাজিত ৭২ রান করেন। ৩৯ রান করেন আদিল রশিদ। আর ৩২ রান করেন আলেক্স হেলস। বল হাতে আয়ারল্যান্ডের পিটার চেস ও ব্যারি ম্যাক্যার্থি ২টি করে উইকেট নেন। ম্যাচসেরা নির্বাচিত হন ইংল্যান্ডের জো রুট।