ঢাকাMonday , 8 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বৃথা গেল আমলার সেঞ্চুরি

Link Copied!

স্পোর্টস ডেস্ক : রোববার রাতে গুজরাট লায়ন্সের বিপক্ষে আইপিএলের চলতি আসরে নিজের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন হাশিম আমলা। তার সেঞ্চুরি (১০৪) ও শন মার্শের ৫৮ রানে ভর করে ৩ উইকেট হারিয়ে ১৮৯ রানের বড় সংগ্রহ পায় কিংস ইলেভেন পাঞ্জাব। ১৯০ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে টপ অর্ডারের ব্যাটিং দৃঢ়তায় ১৯.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় গুজরাট লায়ন্স।
গুজরাট লায়ন্সের ডোয়াইন স্মিথ ৩৯ বলে ৮ চার ও ৪ ছক্কায় ৭৪ রান করে জয়ের ভীত গড়ে দেন। ৩৯ রান করেন সুরেশ রায়না। অপরাজিত ৩৫টি রান করেন দিনেশ কার্তিক। আর ২৯ রান করেন ইশান কিশান।
তার আগে কিংস ইলেভেন পাঞ্জাবের হাশিম আমলা ৬০ বলে ৮টি চার ও ৫টি ছক্কায় ১০৪ রান করেন। আর শন মার্শ ৪৩ বলে ৬টি চারে করেন ৫৮ রান।
এ জয়ের ফলে ১২ ম্যাচ থেকে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে অবস্থান করছে গুজরাট লায়ন্স। ১১ ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। প্লে-অফে খেলার কিছু আলো এখনো দেখতে পাচ্ছে পাঞ্জাব।