ঢাকাMonday , 8 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আইপিএলের ইতিহাসে দ্রুততম অর্ধশতক হাঁকালেন নারিন

Link Copied!

স্পোর্টস ডেস্ক : রোববার বেঙ্গালুরুর এম চিন্নস্বামী স্টেডিয়ামে ব্যাট হাতে ঝড় তোলেন সুনীল নারিন ও ক্রিস লিন। তারা দুজন ৬ ওভারে ১০৫ রান তোলেন। লিনের চেয়ে বেশি আগ্রাসী ছিলেন নারিন। তিনি বেঙ্গালুরুর বোলারদের বেধড়ক পিটিয়ে মাত্র ১৫ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন।
যা আইপিএলের ইতিহাসে যৌথভাবে দ্রুততম হাফ সেঞ্চুরি। ২০১৪ সালে কলকাতার ব্যাটসম্যান ইউসুফ পাঠান দ্রুততম হাফ সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড গড়েছিলেন। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে তিনি সেবার ১৫ বলে করেছিলেন অর্ধশত রান। আজ তার রেকর্ডে ভাগ বসিয়েছে নারিন। ১৭ বলে ৫৪ রান করে আজ আউট হন ক্যারিয়ান এই অলরাউন্ডার। যেখানে ৬টি চারের পাশাপাশি ৪টি ছক্কার মারও ছিল। বাউন্ডারি থেকে নারিন রা পেয়েছেন ৪৮টি (৬টি চারে ২৪ ও ৪টি ছক্কায় ২৪)!
আইপিএলের চলতি আসরে এটা নারিনের প্রথম হাফ সেঞ্চুরি। এর আগে তিনি সর্বোচ্চ ৪২ রান করেছিলেন। ২১ এপ্রিল গুজরাট লায়ন্সের বিপক্ষে সেই রান করেছিলেন তিনি।