ঢাকাMonday , 8 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাথরুমে লুকানো স্ক্রু ক্যামেরা!

Link Copied!

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : প্রযুক্তি আমাদের জীবনধারা পরিবর্তন করছে। অবশ্যই তা আমাদের ভালোর জন্যই। উদাহরণস্বরূপ, গুপ্ত নজরদারি ক্যামেরা যা নিরাপত্তার ক্ষেত্রে অপরিহার্য। নানা আকৃতির গুপ্ত নজরদারি ক্যামেরা তৈরি হচ্ছে। বাসা, অফিস সহ বিভিন্ন ক্ষেত্রে নিরাপত্তার খাতিরে এসব ক্যামেরা কলম, অ্যালার্ম ঘড়ি বা খেলনা হিসেবে ছদ্মবেশে রয়েছে।
এ ধরনের একটি উন্নত মানের ক্ষুদ্রাকৃতির লুকানো ক্যামেরা হচ্ছে, স্ক্রু ক্যামেরা। যেটি দেখতে স্ক্রু মনে হলেও, আসলে তার মধ্যে ক্যামেরা রয়েছে।
কিন্তু ভয়ংকর তথ্য হচ্ছে, অভিনব এই প্রযুক্তি পণ্যেটির অপব্যবহার শুরু করেছে অপরাধীরা। নারীদের ব্ল্যাকমেইল করার জন্য নগ্ন ভিডিও ধারণের উদ্দেশ্যে অপরাধীরা পাবলিক টয়লেটে স্ক্রু আকৃতির এই ক্ষুদ্র ক্যামেরা ব্যবহার করছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পুলিশ।
স্ক্রু ছদ্মবেশী ক্ষদ্রাকৃতির এই ক্যামেরা পাবলিক প্লেসের বাথরুমের দরজায় বা দেয়ালে ব্যবহৃত হতে পারে। বিভিন্ন অনলাইন শপিং সাইটে মাত্র ১৫ ডলারে (বাংলাদেশি টাকায় ১ হাজার ৩০০ টাকার মতো) এই ক্যামেরা নিরাপত্তা ডিভাইস হিসেবে যেহেতু পাওয়া যাচ্ছে, তাই এর অপব্যবহার প্রতিরোধে সকলকে সচেতন থাকতে পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের পুলিশ বিভাগ।