ঢাকাSunday , 7 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অন্যরকম নওয়াজউদ্দিন

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। সিনেমায় তার অভিনয় দর্শকদের মুগ্ধ করে। চরিত্রের সঙ্গে মানিয়ে নিতে তার তুলনা নেই। শাহরুখ খানের রইস সিনেমায় সর্বশেষ দেখা গেছে নওয়াজউদ্দিন সিদ্দিকীকে। শ্রীদেবী অভিনীত মম সিনেমার মাধ্যমে খুব শিগগির পর্দায় হাজির হবেন তিনি। সিনেমাটি মুক্তিকে সামনে রেখে একটি পোস্টার প্রকাশ করেছেন নির্মাতারা। এতে অন্যরকম এক নওয়াজউদ্দিনকে দেখা গেছে।
সিনেমার টিজার দিয়েও দর্শকদের বেশ কৌতূহলে রেখেছেন নির্মাতারা। সিনেমাটিতে নওয়াজের চরিত্র কেমন হবে তা এখনো জানা যায়নি। নতুন পোস্টারে নওয়াজউদ্দিনকে দেখে রীতিমতো অবাক হয়েছেন দর্শক। মম সিনেমাটি পরিচালনা করেছেন রবি উদওয়ার। এতে শ্রীদেবী, নওয়াজউদ্দিন ছাড়াও আরো অভিনয় করেছেন-অক্ষয় খান্না, অভিমন্যু সিং, সজল আলী, আদনান সিদ্দীকি প্রমুখ। আগামী ৭ জুলাই মুক্তি পাবে সিনেমাটি।