ঢাকাSunday , 7 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সানজিদা তন্ময়ের ‘ওরে প্রিয়া’

Link Copied!

বিনোদন প্রতিবেদক : ‘বাপজানের বায়োস্কোপ’খ্যাত চিত্রনায়িকা সানজিদা তন্ময়। চলচ্চিত্র ও টিভি নাটকের পাশাপাশি মিউজিক ভিডিওর মডেল হিসেবে কাজ করছেন তিনি। সম্প্রতি তিনি ‘ওরে প্রিয়া’ শিরোনামের গানের মডেল হয়েছেন।
গত ২ মে ‘ওরে প্রিয়া’ মিউজিক ভিডিওটি ইউটিউবে প্রকাশিত হয়েছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন শুভ চৌধুরী ও ইতি। কাজী সোহাগের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন অমিত। মিউজিক ভিডিওটি পরিচালনা করেন আজাদ। সানজিদা তন্ময়ের সঙ্গে এতে মডেল হয়েছেন শিল্পী শুভ চৌধুরী।
মিউজিক ভিডিওটি সম্পর্কে শুভ বলেন, ‘ওরে প্রিয়া’ গানটি বেশ ভালো হয়েছে। গানটির পাশাপাশি মিউজিক ভিডিওটি নিয়েও আমি বেশ আশাবাদী। মিউজিক ভিডিওটিতে দর্শক নতুনত্বের ছোঁয়া পাবেন।
সানজিদা তন্ময় ‘ভিট টপ মডেল-২০১১’ প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়ায় পা রাখেন। এরপর থেকে তিনি নাটক ও চলচ্চিত্রে কাজ করে যাচ্ছেন।