ঢাকাSaturday , 6 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অরবিন্দ ডি সিলভার পদত্যাগ

Link Copied!

স্পোর্টস ডেস্ক : আগামী মাসে শুরু হওয়া চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টে বেশ শক্তিশালী একটি দল শ্রীলঙ্কা। গুরুত্বপূর্ণ এ টুর্নামেন্ট শুরুর আগেই দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান অরবিন্দ ডি সিলভা। প্রায় এক বছর দায়িত্ব পালন শেষে ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়িয়েছেন শ্রীলঙ্কা ক্রিকেটের প্রাক্তন এ অধিনায়ক। শ্রীলঙ্কা ক্রিকেটের সর্বোচ্চ পদ থেকে সরে দাঁড়ানোয় আগামী ৩০ জুন পর্যন্ত এ পদে কাউকে পাচ্ছে না শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট থিলাঙ্গা সুমাথিপালা এক বিবৃতিতে জানান, ‘এটা বোধগম্য যে তার ব্যক্তিগত অঙ্গিকারকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। ক্রিকেট প্রশাসনে কৌশলগত বিভিন্ন দিক থেকে তিনি আমাদের সহায়তা করেছেন। আমাদের ক্রিকেট কর্মকান্ডে অরভিন্দের দক্ষ ও গুরুত্বপূর্ণ পরামর্শ আরও দরকার ছিল।’
নির্বাচক হিসেবে লঙ্কান ক্রিকেটে যুক্ত হওয়ার আগে ১৯৯৬ সালে ডি সিলভার হাত ধরে ওয়ানডে বিশ্বকাপ জিতে শ্রীলঙ্কা। দুইবার প্রধান নির্বাচক হিসেবে হিসেবে দায়িত্ব পালন করেছেন শ্রীলঙ্কার এ ব্যাটিং জিনিয়াস।
২০০৩ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন ডি সিলভা। এর আগে শ্রীলঙ্কার হয়ে ৯৩ টেস্টে ৬ হাজার ৩৬১ রানের সঙ্গে ওয়ানডেতে ৩০৮ ম্যাচে করেন ৯ হাজার ২৮৪ রান। দুর্দান্ত ব্যাটিংয়ের সঙ্গে টেস্টে ২৯ এবং ওয়ানডেতে ১০৬ রান রয়েছে ডি সিলভার দখলে।