ঢাকাFriday , 5 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সম্মান তৃতীয় বর্ষ পরীক্ষা আগামীকাল শুরু

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ২০১৬ সালের তৃতীয় বর্ষের (সম্মান) পরীক্ষা আগামীকাল শনিবার থেকে শুরু হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিমের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দেশের ৫৭১টি কলেজের ২০০টি কেন্দ্রে মোট ১ লাখ ৩৭ হাজার ৮২২ জন পরীক্ষার্থী ৩০টি বিষয়ে পরীক্ষায় অংশ নেবেন। এ পরীক্ষা ৬ মে থেকে ২৫ মে পর্যন্ত প্রতিদিন দুপুর ২টা থেকে এবং রমজান মাসে ২৯ মে পরবর্তী পরীক্ষাসমূহ প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হবে।
পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে প্রশাসন, সংশ্লিষ্ট কলেজ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা চেয়েছে।