ঢাকাThursday , 4 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হ্যাটট্রিকের পর রোনালদোর ডোপ পরীক্ষা

Link Copied!

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগে ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে সেমিফাইনালের প্রথম লেগে এগিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ। এর আগে কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের শেষ লেগেও হ্যাটট্রিক করেন পর্তুগিজ সুপারস্টার।
সান্তিয়াগো বার্নাব্যুতে রোনালদোর হ্যাটট্রিকে ৩-০ ব্যবধানে এগিয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে এক পা দিয়ে রাখল রিয়াল। কোয়ার্টার ফাইনালে অফসাইডের অভিযোগসহ রোনালদোর গোল নিয়ে প্রশ্ন তুলেছিল নিন্দুকেরা। তবে অ্যাটলেটিকের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে রোনালদো নিজের বৈধতার পরিচয় দিয়েছেন বলে মনে করেন তার ভক্তরা। নগরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে হ্যাটট্রিকের পর রোনালদো ডোপ টেস্ট পরীক্ষাও দিয়েছেন বলে জানিয়েছেন রিয়াল অধিনায়ক সার্জিও রামোস।
গনমাধ্যমকে রামোস এ প্রসঙ্গে জানান, ‘তাকে ডোপিং পরীক্ষা দিতে হয়েছিল। এজন্য শেষদিকে আমরা তাকে দেখতে পাইনি। রোনালদো ভালো ফর্মে থাকলে রিয়াল অবশ্যই তাদের সেরা পারফরম্যান্সটা দিতে পারে। আমি তাকে অভিনন্দন জানাতে চাই কেননা সে অনন্য। রোনালদো ভালো খেললে রিয়াল ভিন্ন একটি দল হয়ে যায়।’
গত মৌসুমে রোনাদোর দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে নিজেদের একাদশ তম চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতে রিয়াল মাদ্রিদ। এবারও ইউরোপ সেরার মঞ্চে পর্তুগিজ সুপারস্টারের আগুনে ফর্মে শিরোপা ধরে রাখার প্রত্যয়ে রয়েছে জিনেদিন জিদানের দল।