ঢাকাTuesday , 2 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাস্তান প্রেমিক অপূর্ব!

Link Copied!

বিনোদন ডেস্ক : সময়ের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। টেলিভিশন নাটকে নানা চরিত্রে দেখা যায় এই অভিনেতাকে। এবার মাস্তান প্রেমিকের চরিত্রে দেখা যাবে অপূর্বকে।  ‘কী কথা তাহার সাথে’ শিরোনামের একক নাটকে এমন চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব। মুহাম্মদ আবু রাজীনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শেখ সেলিম।
নাটকের গল্প প্রসঙ্গে নির্মাতা শেখ সেলিম জানিয়েছেন, জিকো এলাকার পাতি মাস্তান। তবে শিক্ষিত ও সম্ভ্রান্ত পরিবারের সন্তান। কিন্তু কখনো চাকরি করার আগ্রহ দেখাননি তিনি। এদিকে মহল্লার সবচেয়ে রূপসি মেয়ে আরশী। আরশীকে পছন্দ করেন জিকো। রোজ বিশ্ববিদ্যালয়ে যাওয়া আসার পথে জিকো রাস্তায় দাঁড়িয়ে নানা কসরত করে আরশীর মনযোগ আকর্ষণের চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়। আরশীর এই উদাসিনতা জিকোর ব্যাকুলতাকে দিন দিন উসকে দেয়।
আরশীর মন পেতে অনেক অসাধ্যই সাধন করেন জিকো। রিক্সা চালক থেকে সংসদ সদস্যের ছেলের গায়েও হাত তুলতে দ্বিধা করেন না। বিনিময়ে বারবার রক্তাক্ত হন। কিন্তু নিরুত্তাপ আরশী। এমন গল্প নিয়ে এগিয়ে গেছে নাটকের কাহিনি। জিকো নামের এই মাস্তান চরিত্রটি রূপায়ন করেছেন অপূর্ব। আর আরশী চরিত্রে দেখা যাবে ঊর্মিলা শ্রাবন্তী করকে।
আগামী বৃহস্পতিবার (৪ মে) রাত ৮টা ১০ মিনিটে আরটিভিতে প্রচারিত হবে নাটকটি। অপূর্ব-ঊর্মিলা ছাড়াও এতে অভিনয় করেছেন তারিক স্বপন, সাইকা আহমেদ, মোশাররফ হোসেন, সাইফ, কাহির মাহমুদ, শিমু মাহমুদ, সোমা হালদার প্রমুখ।