ঢাকাTuesday , 2 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাবি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ অ্যালামনাইয়ের সভা অনুষ্ঠিত

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার কাকরাইলের আইডিবি ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ব্যাংকার ও ঢাকা স্টক এক্সচেঞ্জের এমডি মাজেদুর রহমানকে সভাপতি ও শুল্ক গোয়েন্দার মহাপরিচালক ড. মইনুল খানকে সাধারণ সম্পাদক করে অ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে।
সিআইডির ডিআইজি মন্জুর কাদের সহসভাপতি, অর্থ বিভাগের অতিরিক্ত সচিব এখলাসুর রহমান সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ড. রাব্বি মিয়া যুগ্ম সাধারণ হিসেবে নির্বাচিত হয়েছেন। সর্বসম্মতিক্রমে সভায় ৩১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
সভায় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৭০ বছরপূর্তি পালন উপলক্ষে আলোচনা হয়। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এহসানুল হক ও অধ্যাপক ড. দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।