
সন্তান কোলে মাশরাফি
ক্রীড়া প্রতিবেদক : অবস্থার উন্নতি হয়েছে মাশরাফি বিন মোর্তজার স্ত্রী সুমনার। এখন মোটামুটি ভালো আছেন তিনি। মাশরাফির পারিবারিক সূত্র থেকে জানা গেছে এ খবর। শনিবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মোহাম্মদপুরের একটি ক্লিনিকে ভর্তি করা হয় তাকে। শুধু মাশরাফির স্ত্রী নন, অসুস্থ হয়ে পড়ে মাশরাফির ছেলে সাহেলও। তাকেও ভর্তি করা হয় ঐ ক্লিনিকে।
তবে দুজনই এখন মোটামুটি ভালো ভালো আছেন। জটিল কোনো সমস্যা নেই বলেই মনে করছেন চিকিৎসকরা। আজ কালকের মধ্যে তারা হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরবেন বলে জানা গেছে।
স্ত্রী ও ছেলের অসুস্থতার খবর শুনে শনিবার রাত ১১টার দিকে ইংল্যান্ড থেকে ঢাকা আসেন মাশরাফি বিন মোর্তজা।স্ত্রী ও ছেলের শারিরীক অবস্থা উন্নতি হওয়ায় ৪ তারিখ আবার ইংল্যান্ড ফিরে যাবেন মাশরাফি।
১২ মে থেকে আয়ারল্যান্ডে শুরু হবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। তার আগে ইংল্যান্ডে কন্ডিশনিং ক্যাম্প করছে বাংলাদেশ দল। সেখানে স্থানীয় একটি ক্লাবের বিপক্ষে আজ একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

