ঢাকাMonday , 1 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পার পেলেন শাকিব, পেলেন না রনি

Link Copied!

বিনোদন প্রতিবেদক : চলচ্চিত্র পরিচালকদের কাছে তার বক্তব্যের জন্য দুঃখপ্রকাশ করলেন শাকিব খান। ক্ষমাও চাইলেন। যার ফলে পার পেয়ে গেলেন তিনি। আজ সোমবার বেলা ৩টায় এফডিসিসির পরিচালক সমিতির স্টাডি রুমে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, ‘গতকাল পরিচালক সমিতির স্টাডিরুমে চিত্রনায়ক শাকিব খান সম্প্রতি পরিচালকদের সম্পর্কে তার দেয়া অনাকাঙ্খিত বক্তব্যের জন্য বিভিন্ন সমিতির নেতাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেন। যার ফলে শাকিব খানের সাথে কাজ করা থেকে বিরত থাকার যে সিদ্ধান্ত সমিতিগুলো নিয়েছিলো তা আজ থেকে প্রত্যাহার করা হলো।’
এদিকে শাকিব খান পার পেলেও পার পেলেন না রংবাজ ছবির পরিচালক শামীম আহমেদ রনি। শাকিব খানকে চলচ্চিত্র থেকে নিষিদ্ধ করার পরও তাকে নিয়ে রংবাজ ছবির শুটিং চালিয়ে নেয়ার ঘোষণা দিয়ে বিতর্কে পরেন তিনি। পরিচালক সমিতি শাকিবসহ তাকে নিষিদ্ধ করে।
সংবাদ সম্মেলনে পরিচালক রনির নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে জানতে চাইলে চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি গুলজার হোসেন বলেন, ‘তার বিরুদ্ধে আমাদের যে কর্মবিরতি নিয়েছি তা বলবৎ থাকবে। তার সঙ্গে কোন টেকনিশিয়ানই কাজ করবে না।’
তবে গুলজার হোসেনের কণ্ঠে রনিকে নিয়ে আশার বানীও শোনা গেলো। তিনি বলেন, ‘আমরা শাকিবের এই ঝামেলা শেষে পরবর্তীতে তাকে নিয়ে সিদ্ধান্ত নিবো। এটা পরিচালক সমিতির আভ্যন্তরীণ বিষয়। নীতিমালা ভঙ্গের দায়ে যদি কোন পরিচালকের সদস্য পদ বাতিল করতে হয় তাহলে তা করা হবে। তখন তার সঙ্গে আর কেউ কাজ করতে পারবে না।’
প্রসঙ্গত দীর্ঘদিন অপু বিশ্বাস আড়ালে থাকার পর একটি বেসরকারি টেলিভিশনের লাইভে এসে দাবি করেন তিনি শাকিব খানের স্ত্রী। তাদের একটি পুত্রসন্তানও রয়েছে। এই ঘটনার পর আলোচনায় আসেন শাকিব ও অপু বিশ্বাস। এই ঘটনার রেশ ধরে বিভিন্ন গণমাধ্যমে শাকিব খান বলেন, ‘চলচ্চিত্রে এখন কাজ কমে গেছে। এফডিসিতে সবাই আসে আড্ডা দিতে। এই যে এত এত শিল্পী, পরিচালক, তারা কজন কাজ করেন?
শাকিব খানের এই বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় চলচ্চিত্র পরিচালক সমিতি। তারা শাকিবকে তার বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাইতে সাত দিনের সময় দিয়ে ২৪ এপ্রিল চিঠি পাঠায়। সাত দিন পেরোনোর দুই দিন আগে ২৯ এপ্রিল শাকিবকে নিষিদ্ধ ঘোষণা করা হয়।
এরপর গতকাল রবিবার চলচ্চিত্র অভিনেতা আলগীরের মধ্যস্থতায় এফডিসিতে আসেন শাকিব খান। সেখানে পরিচালকদের সঙ্গে এক বৈঠকে শাকিব খান বলেন, ‘ব্যক্তিজীবনের সংকটময় পরিস্থিতিতে আমি কিছুটা বিক্ষিপ্ত ছিলাম। তখন আমার আচরণ ও কথায় যদি কেউ আহত হয়ে থাকেন, তাহলে আমি দুঃখিত। চিত্র পরিচালকসহ চলচ্চিত্রসংশ্লিষ্ট কেউ কষ্ট পেয়ে থাকলে আমি ক্ষমাপ্রার্থী।’
এরই প্রেক্ষিতে চলচ্চিত্র পরিচালকরা শাকিব খানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিল। কিন্তু পরিচালক শামীম আহমেদ রনি এখনও পরিচালকের খড়গে রইলেন। যার ফলে রংবাজ ছবির ভবিষৎত অনিশ্চিত হয়ে পড়লো।