ঢাকাSunday , 30 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘নিখোঁজ’-এ বেলাল খান

Link Copied!

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় সুরকার ও কণ্ঠশিল্পী বেলাল খান। ‘প্রেমের জন্য পৃথিবী’ শিরোনামের সিনেমায় ব্যবহৃত ‘পাগল তোর জন্য রে পাগল এ মন’ গানটি অনেক শ্রোতাপ্রিয়তা পেয়েছে। এরপর বেশ কিছু সিনেমায় প্লেব্যাক ও মিউজিক ভিডিওর গানে কণ্ঠ দিয়েছেন তিনি। তার হাতে উঠেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। এবার প্রথমবারের মতো নাটকের গানে কণ্ঠ দিলেন তিনি।
ঈদুল ফিতরের জন্য নির্মিত ‘নিখোঁজ’ শিরোনামের নাটকের একটি গানে কণ্ঠ দিয়েছেন বলে জানা গেছে। জিয়াউদ্দিন আলমের কথায় গানটির সুর করেছেন শাহরিয়ার বাধন। সম্প্রতি পুরান ঢাকায় ওয়াহিদ শাহীনের স্টুডিওতে গানটির রেকডিং করা হয়।
এ প্রসঙ্গে বেলাল খান বলেন , ‘অসাধারণ হয়েছে গানটি। গানের ডেমো শুনে আমার পছন্দ হওয়াতে গানটি গেয়েছি। আর শাহরিয়ার বাধনকে জানি সে ভালো গান করে কিন্তু সে যে এত ভালো সুর করে আমার জানা ছিল না। আমার বিশ্বাস, গানটি শ্রোতাদের ভালো লাগবে।’