ঢাকাSunday , 30 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘রাজকুমার’ বাপ্পি

Link Copied!

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। ২০১২ সালে ‘ভালোবাসার রং’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন তিনি। এ পর্যন্ত তিনি ৩০টির অধিক চলচ্চিত্রে কাজ করেছেন। এরই ধারাবাহিকতায় তিনি এবার ‘রাজকুমার’ শিরোনামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। গত ২৭ এপ্রিল ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত এ সিনেমায় চুক্তিবদ্ধ হন বলে জানান বাপ্পি।
এ প্রসঙ্গে বাপ্পি বলেন, ‘ইস্পাহানি আরিফ জাহান ভাইদের সিনেমায় এর আগেও কাজ করেছি। এবার আবারো তাদের নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। তবে এখনো শুটিংয়ের তারিখ ঠিক করিনি।’
সিনেমাটির নাম প্রথমে ‘নানি বাড়ি’ রাখা হলেও তা পরিবর্তন করে ‘রাজকুমার’ রাখা হয়। বাপ্পি বর্তমানে ‘পাগলামি’, ‘দুলাভাই জিন্দাবাদ’, ‘প্রেমের বাঁধন’, ‘পলকে পলকে তোমাকে চাই’সহ বেশ কয়েকটি সিনেমার শুটিং করছেন।
বাপ্পি অভিনীত উল্লেখ্যযোগ্য সিনেমা হলো- ‘অন্যরকম ভালোবাসা’, ‘জটিল প্রেম’, ‘প্রেম প্রেম পাগলামি’, ‘তবুও ভালোবাসি’, ‘কি প্রেম দেখাইলা’, ‘কি দারুণ দেখতে’, ‘আজব প্রেম’, ‘হানিমুন’, ‘দবির সাহেবের সংসার’, ‘অনেক সাধের ময়না’ প্রভৃতি।