ঢাকাSaturday , 29 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তিশার ইচ্ছেগুলো

Link Copied!

বিনোদন ডেস্ক : সরু রাস্তার দুইপাশজুড়ে বাহারি পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানি। এ পথ ধরে হেঁটে যাচ্ছেন তাসনুভা তিশা। তার পেছন পেছন হেঁটে আসছেন কলকাতার মডেল আজহার সাইনি। হঠাৎ তিশার নজর পড়ে পাশের দোকানে ঝুলানে একজোড়া কানের দুলে। সোনালি রঙের এই দুল হাত দিয়ে কানে ধরে আয়নায় নিজেকে দেখেন তিশা। এরপর বাহারি রঙের চুড়িতে চোখ আটকে যায় তার। এই ফাঁকে তিশার পছন্দের দুল জোড়া রেখে যায় আজহার। এতে খুব অবাক হয় তিশা।
এমন ছোট ছোট বেশ কিছু ভালো লাগার বিষয় দেখা যায় ‘ইচ্ছেগুলো’ শিরোনামের গানের একটি মিউজিক ভিডিওতে। শরীফ আল দীনের লেখা রোমান্টিক ঘরানার গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের কনা ও কলকাতার আকাশ। আর এতে মডেল হয়েছেন তাসনুভা তিশা ও আজহার সাইনি।
গত বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সিএমভির ব্যানারে ইউটিউবে মুক্তি পেয়েছে গানটি। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন একে পরাগ। পুরো মিউজিক ভিডিওজুড়ে একটি রোমান্টিক গল্প দেখিয়েছেন নির্মাতা। এতে চমৎকার অভিনয় করেছেন তিশা-আজহার। আর নির্মাণেও বেশ পারদর্শিতার পরিচয় দিয়েছেন নির্মাতা।