ঢাকাFriday , 28 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে ব্যবসায়ীর লাশ উদ্ধার

Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চান্দু প্রামাণিক (৬৫) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৯টায় উল্লাপাড়া পৌর এলাকার ঘোষগাঁতী আদর্শ গ্রাম থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত চান্দু প্রামাণিক ঘোষগাঁতী আদর্শ গ্রামের মৃত আদু প্রামাণিকের ছেলে ও গরু ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে বাড়ির পাশের একটি আম গাছের নিচে চান্দু প্রামাণিকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) মহসীন রেজা জানান, এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্ত প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।