ঢাকাThursday , 27 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলে দুই ট্রাকের সংঘর্ষে দুই চালক নিহত

Link Copied!

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে দুটি ট্রাকের মুখোমুখী সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার চরবাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) আছাবুর রহমান জানান, উত্তরবঙ্গগামী একটি ট্রাক উপজেলার চরবাবলা এলাকায় পৌঁছালে ঢাকাগামী অপর আরেকটি ট্রাকের সঙ্গে মুখোমুখী সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই উভয় ট্রাকের চালক নিহত হন। আহত হন একজন। আহতকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।