ঢাকাWednesday , 26 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পিএসজির সঙ্গে কাভানির চুক্তি নবায়ন

Link Copied!

স্পোর্টস ডেস্ক : চলতি মৌসুমে দারুণ ফর্মে রয়েছেন প্যারিস সেইন্ট জার্মেই তারকা এডিনসন কাভানি। ক্লাব ও দেশের হয়ে দারুণ ফর্মে থাকায় তার সঙ্গে চুক্তি নবায়ন করেছে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি। নতুন চুক্তি অনুযায়ী পার্ক দেস প্রিন্সেসের ক্লাবটিতে ২০২০ সাল পর্যন্ত থাকবেন উরুগুইয়ান এ তারকা।
২০১৩ সালে নাপোলি থেকে পিএসজিতে যোগ দেন কাভানি। দারুণ পারফরম্যান্সে ফরাসি ক্লাবটিতে নিজের অবস্থান তৈরি করে নেন তিনি। জালাতান ইব্রাহিমোভিচ ক্লাব ছাড়ার পর চলতি মৌসুমে পিএসজির হয়ে প্রায় সব ম্যাচেই গোল পাচ্ছেন তিনি। চলতি মৌসুমে আরও বিকশিত উরুগুয়ান এ তারকা। সব প্রতিযোগিতায় এবার ৪৩ ম্যাচে ৪৪ গোল করেছেন তিনি। তাই তার সঙ্গে চুক্তি বাড়িয়েছে পিএসজি।
লিগ ওয়ান চ্যাম্পিয়নদের সঙ্গে চুক্তি নবায়ন করতে পারায় আনন্দিত কাভানি। এ প্রসঙ্গে পিএসজির অফিসিয়াল ওয়েবসাইটে কাভানি জানান, ‘প্যারিস সেইন্ট জার্মেইয়ের সঙ্গে চুক্তি নবায়ন ও কথা রাখতে পারায় আমি খুবই আনন্দিত। এই ক্লাবের হয়ে চালিয়ে যাওয়ার কথা আমি সব সময়ই বলে আসছি। এটি বিশ্বের অন্যতম বড় একটি ক্লাব। সামনের মৌসুমগুলোতে আমরা আরও শিরোপা জিততে চাই।’