ঢাকাWednesday , 26 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৬ হাজার কৃষি যন্ত্রপাতি হস্তান্তর করল চীন

Link Copied!

চীন সরকারের পক্ষ হতে হস্তান্তরিত কৃষি যন্ত্রপাতিগুলো ঘুরে দেখছেন কৃষি সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্ এবং বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত মা মিংচিয়াং। কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোশারফ হোসেন, ডিএই’র পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ উইং) মো. গোলাম মারুফ, বিএডিসি’র সদস্য পরিচালক (ক্ষুদ্রসেচ) মো. মনোয়ারুল ইসলাম, খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প (২য় পর্যায়)’র প্রকল্প পরিচালক শেখ মো. নাজিম উদ্দিনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন -পাঞ্জেরী

নিজস্ব প্রতিবেদক : কৃষির উন্নয়নে বাংলাদেশকে ৬ হাজার ৪টি কৃষি যন্ত্রপাতি হস্তান্তর করেছে চীন। বাংলাদেশ ও চীন সরকারের মধ্যে অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা সংক্রান্ত চুক্তি মোতাবেক এসব যন্ত্রপাতি সরবরাহ করেছে দেশটি। গতকাল মঙ্গলবার রাজধানীর খামারবাড়িস্থ আ কা মু গিয়াস উদ্দিন মিলকী সম্মেলন কক্ষে চীনের অনুদানপ্রাপ্ত কৃষি যন্ত্রপাতিসমূহ হস্তান্তর ও গ্রহণের আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সম্পাদিত চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ সরকারের পক্ষে কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ ও চীন সরকারের পক্ষে চীনা রাষ্ট্রদূত মা মিংচিয়াং।
১১ কোটি টাকা সমমূল্যের ১৩ ক্যাটাগরির হস্তান্তরিত যন্ত্রপাতিগুলোর মধ্যে রয়েছে গ্রেইন কম্বাইন হারভেস্টার ১৮টি, সীড থ্রেসার/সেলার ১৬টি, হুইলড ট্রাক্টর ১১০টি, রোটারি টিলার ৫টি, সিডার মেশিন/হুইট সিডার ৫টি, রাইচ ট্রান্সপ্লান্টার (রাইডিং ও ওয়াকিং) ২০টি, সীডলিং রেইজিং ট্রে ৫,০০০টি, সাবমারসিবল পাম্প ২০টি, পাওয়ার টিলার/কালটিভেটর ৩০০টি, ¯েপ্রয়ার/মিস্ট ডাস্টার ৪০০টি, সিডার/গ্রেইন সিডার ১০০টি ও থ্রেসার ১০টি।
উল্লেখ্য, চীন সরকারের সাথে বাংলাদেশ সরকারের চুক্তির আওতায় ১৫০ মিলিয়ন আরএমবি ইউয়ান অনুদান প্রদানের লেটার অব একচেইঞ্জ গত প্রাথমিকভাবে গত ১৬ সেপ্টেম্বর ২০০৮ এবং চূড়ান্তভাবে ২৫ মে ২০১৬ তারিখে স্বাক্ষরিত হয়। এ অনুদানের অর্থ হতে ৯.৭ মিলিয়ন আরএমবি ইউয়ান কৃষি মন্ত্রণালয়ের জন্য বিভিন্ন ধরণের কৃষি যন্ত্রপাতি অনুদান হিসেবে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর পর্যন্ত পৌঁছে দেয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়।
যন্ত্রপাতিগুলো ২০১৬ সালের ৩১ ডিসেম্বর চট্টগ্রাম বন্দরে আসে এবং কৃষি মন্ত্রণালয় কর্তৃক নির্বাচিত কনসাইনি হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)’র খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প (২য় পর্যায়)’র প্রকল্প পরিচালক শেখ মো. নাজিম উদ্দিন কাস্টমসহ যাবতীয় ক্লিয়ারেন্স সম্পন্ন করেন। এরপর যন্ত্রপাতিগুলো বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)’র চট্টগ্রামস্থ কালুরঘাট গুদামে সংরক্ষণ করা হয়।
এছাড়া, চুক্তি অনুযায়ী চীন সরকারের ৬ সদস্যের একটি কারিগরি দল ডিএই, বিএডিসি ও বিএমডিএ’র ৪০ জন মেকানিককে যন্ত্রগুলো সংযোজন, রক্ষণাবেক্ষণ ও ব্যবহারের উপর কারিগরি প্রশিক্ষণ প্রদান করেন। কৃষি যান্ত্রিকীকরণের জন্য ২০২১, ২০৩১ ও ২০৪১ সালে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম যেমন গবেষণা ও উন্নয়ন, কৃষি যন্ত্র প্রস্তুতকারকদের সক্ষমতা বৃদ্ধি, লাগসই কৃষি যন্ত্র জনপ্রিয়করণ, জমি বিন্যাস ও কৃষি যন্ত্র চলাচলের রাস্তা প্রস্তুত, স্টেকহোল্ডারদের সক্ষমতা বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক বিন্যাস, ভাড়ায় যন্ত্র সেবা প্রদান, কৃষি যন্ত্র ক্রয়ে উন্নয়ন সহায়তা ও প্রণোদনা, মান নিয়ন্ত্রণ ও প্রত্যয়ন, কৃষি যন্ত্র প্রস্তুতকরণে উদ্যোক্তা সৃষ্টি, কৃষি যান্ত্রিকীকরণের নীতিমালা প্রণয়ন, নিরাপদ ব্যবস্থাপনা চিহ্নিত করে একটি রোডম্যাপ প্রণয়ন করা হয়েছে এবং বাস্তবায়নের কার্যক্রম চলমান আছে। যার মধ্যে বেশকিছু কার্যক্রম ডিএই’র খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বাস্তবায়িত হচ্ছে বলে জানা গেছে।