ঢাকাWednesday , 26 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেনিনজাইটিস দিবস পালিত

Link Copied!

নিউজ ডেস্ক : ব্যানার-ফেস্টুনে সচেতনতামূলক বার্তা বহন করে রাজধানীতে পালিত হয়েছে বিশ্ব মেনিনজাইটিস দিবস। দিবসটি উপলক্ষে মঙ্গলবার রাজধানীতে র‌্যালি করেছে সানোফি বাংলাদেশ লিমিটেড এবং ঢাকা শিশু হাসপাতাল। শিশু হাসপাতাল থেকে সোহরাওয়ার্দী হাসাপাতাল পর্যন্ত সড়কের উভয়দিক প্রদক্ষিণ করে র‌্যালিটি।
সানোফির পরিচালক সৈয়দ এ বি তাহমিদ এবং ঢাকা শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক মনজুর হোসেনের নেতৃত্বে র‌্যালিতে শিশু, চিকিৎসক, অভিভাবক ও সংশ্লিষ্টরা অংশ নেন। র‌্যালি থেকে ব্যাকটেরিয়াজনিত এই সংক্রামক রোগটি যেকোনো বয়সের শিশুদের হতে পারে জানিয়ে প্রতিরোধ ব্যবস্থা হিসেবে আগাম টিকা দেওয়ার প্রতি গুরুত্বারোপ করা হয়।
রোগটির ভয়াবহতা তুলে ধরে জানানো হয়, মেনেনজাইটিস রোগে প্রতি বছর প্রায় এক মিলিয়ন শিশু আক্রান্ত হয় আর ২৪ ঘণ্টাতেই এ রোগে আক্রান্ত ব্যক্তির মৃত্যু হতে পারে।