
ফাইল ফটো
নিজস্ব প্রতিবেদক : কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর সাথে সাক্ষাৎ করেছেন বিএডিসি কৃষিবিদ সমিতির নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। গত ১৯ এপ্রিল সচিবালয়ে কৃষিমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠানে বিএডিসি কৃষিবিদ সমিতির নতুন কমিটি তাদের কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।
বিএডিসি কৃষিবিদ সমিতির সভাপতি মুহাঃ আজহারুল ইসলাম এবং সাধারণ সম্পাদক এ কে এম ইউসুফ হারুন এ সময় উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ বাংলাদেশের কৃষিখাতে অভূতপূর্ব সাফল্য অর্জনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর অসামান্য কৃতিত্বের প্রশংসা করেন। তারা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ও মন্ত্রীর নজরে আনেন। এ সময় কৃষিবিদ সমিতির জ্যেষ্ঠ সহ-সভাপতি প্রদীপ চন্দ্র দে, সহ-সভাপতি রিপন কুমার মন্ডল, সাংগঠনিক সম্পাদক এ এস এম খায়রুল হাসান শামীম, সদস্য ড. মো. রেজাউল করিম ও মো. মুকসুদ আলম খান মুকুট উপস্থিত ছিলেন।

