ঢাকাFriday , 21 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি অস্তিত্ব রক্ষার স্বার্থেই নির্বাচনে আসবে

Link Copied!

নোয়াখালী প্রতিনিধি : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে অংশগ্রহণ করা বিএনপির সাংবিধানিক অধিকার। সরকার কাউকে ডেকে এনে নির্বাচনে অংশগ্রহণ করাবে না। বিএনপি যত কথাই বলুক দলের অস্তিত্ব রক্ষার স্বার্থেই তারা নির্বাচনে আসবে।
শুক্রবার দুপুরে নোয়াখালী সদরের নেয়াজপুরে ভুলুয়া ডিগ্রি কলেজ প্রাঙ্গণে মুক্তিযুদ্ধে বৃহত্তর নোয়াখালী অঞ্চলের বিএলএফের ডেপুটি কমান্ডার ও জেলা আওয়ামী লীগের প্রাক্তন সাধারণ সম্পাদক প্রয়াত অ্যাডভোকেট মমিন উল্লাহর কবর জিয়ারত শেষে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সংবিধান অনুযায়ী পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করে দেওয়ার কিছু নেই। বিএনপি নিজেদের দরকারেই নির্বাচনে অংশগ্রহণ করবে। পরপর দুইবার নির্বাচন না করলে নিবন্ধন বাতিল হবে বলে মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলে অনুপ্রবেশকারীরা বিশৃঙ্খলা সৃষ্টি করছে। দলে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদের তালিকা তৈরি করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সে তালিকা জমা হবে। যথাসময়ে তা প্রকাশ করা হবে এবং কঠোরভাবে দমন করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ, জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, ভুলুয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু জাফর মো. হারুন, নোয়াখালী পৌরসভার মেয়র শহীদ উল্যাহ খান সোহেল, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান, নেয়াজপুর ইউনিয়নের চেয়ারম্যান এ এইচ এম বাহাদুরসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় নেতা-কর্মীরা।