লাইফস্টাইল ডেস্ক : অন্তর্মুখী মানুষ সাধারণত কম কথা বলে। তবে তাদের এই কম কথার ভেতরে বেশিরভাগ কথাই বেশ অর্থপূর্ণ। অন্তর্মুখী মানুষগুলো নিজেদেরকে অন্যদের তুলনায় আলাদা ভাবেন। এরা সহজেই মানুষের সঙ্গে মিশতে পারে না। নতুন করে কোনো সম্পর্কে জড়াতেও ভয় পায়।
সব থেকে বেশি সমস্যা দেখা দেয় নতুন কারো সঙ্গে পরিচিত হওয়ার সময়। তার ওপর সেটি যদি হয় পছন্দের মানুষ। নিজের জগত থেকে বেরিয়ে নতুন মানুষের সঙ্গে মেশাটা এদের জন্য একটু হলেও ভীতিকর।
যুক্তরাষ্ট্রের খ্যাতনামা নিউজ পোর্টাল ইনসাইডার তিন জন সম্পর্ক বিশেষজ্ঞের কাছে জানতে চেয়েছিল অন্তর্মুখীদের ডেটিং টিপস সম্পর্কে, যা সত্যি অন্তর্মুখী ব্যক্তিদের সাহায্য করবে।
একজন অন্তর্মুখী মানুষ হিসেবে কিভাবে আপনি আপনার পছন্দের মানুষের সঙ্গে ডেটিং পরিকল্পনা করতে পারেন তা জেনে নিন এবার।
নিজের পরিচিত ডেট স্পট খুঁজে বের করুন যেখানে আপনার কথা বলতে অস্বস্তি লাগবে না
লস অ্যাঞ্জেলেস অ্যাকাডেমি অব সেক্স এডুকেশন এর শিক্ষা পরিচালক এলি চেজ জানান, ডেটিং এর ক্ষেত্রে একটু নিজের পরিচিত জায়গা বেছে নেওয়া ভালো। এতে করে কথা বলতে অস্বস্তি কম হয়।
অন্তর্মুখীতাকে আলিঙ্গন
পৃথিবীর সবাই সমান নয়। আপনি যদি একজন অন্তর্মুখী হয়ে থাকেন তাতে এতে লজ্জা পাওয়ার কিছু নেই। বরং আপনার সঙ্গীকে বোঝান যে, এটি আপনার ব্যক্তিত্ব। চেজ বলেন, ‘আমার নিজের ভেতর একটা ব্যাপার সব সময় কাজ করে আর তা হল আমি একজন অন্তর্মুখী মানুষ এবং এটিই আমার ডেটিং প্রোফাইল।’
কথা শোনাটাকে উপভোগ করুন
অন্তর্মুখী মানুষ কথা শুনতে বেশ পছন্দ করেন তবে শান্ত এবং লাজুক হয়ে। সক্রিয় শ্রোতা হিসেবে কথার মাঝের সংযোগগুলোকে আরো দৃঢ় করে তোলে। সেক্স গিকডমের প্রতিষ্ঠাতা কেট বলেন, ‘আপনি যখন কারো সঙ্গে সম্পর্কে যুক্ত হন এবং মনোযোগ সহকারে তার সব কথা শুনতে থাকেন, সেটি আপনার সম্পর্কের সংযোগ বৃদ্ধি করে।’
প্রত্যাখ্যানকে ভয় না পাওয়া
বুঝেও নিজের ক্ষতি করা বা হওয়া সব মানুষকেই কষ্ট দেয়। আপনি একজন মানুষকে যে চোখে দেখেন সেও যে সেই একই চোখে দেখবে এমন কোনো কথা নাই। তাই বলে প্রত্যাখ্যানের ভয়ে নিজেকে গুটিয়ে রাখা ঠিক না। জীবন ও ভালোবাসা বিষয়ক বইয়ের লেখক ভারজি টোভার বলেন, ‘আমরা প্রত্যাখ্যানকে প্রায়ই ভয় পাই এবং তার থেকে বেশি ভয় পাই নতুন মানুষের সঙ্গে পরিচয় হওয়ায়।’
ডেটিং এর জন্য অনুশীলন লাগে
টোভার বলেন, ‘ডেটিং এর ধরনের দক্ষতা। আমরা জন্ম থেকে জানি না যে কিভাবে ডেট করতে হয় তাই আমাদের উচিত এই দক্ষতার উন্নতি করা।’ আপনি একজন অন্তর্মুখী মানুষ হতেই পারেন। এটি কোনো বড় সমস্যা নয়। বরং আপনি কিভাবে আপনার প্রথম ডেটটিকে আরো স্মরণীয় করে রাখবেন তা আপনাকে চিন্তা করতে হবে।

