ঢাকাWednesday , 19 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা মহানগর বিএনপির কমিটি ঘোষণা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘদিনের ঐতিহ্য ভেঙে ঢাকা মহানগর বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ-এই দুইভাগে ভাগ করে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে বিএনপির হাইকমান্ড। ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি করা হয়েছে আগের কমিটির সদস্য সচিব এবং বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলকে। তার সঙ্গে সাধারণ সম্পাদক হিসেবে আছেন আগের কমিটির মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী আবুল বাশার।
এদিকে ঢাকা মহানগর উত্তরের সভাপতি হয়েছেন আবদুল কাউয়ুম এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আহসান উল্লাহ। মঙ্গলবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়। নতুন এই কমিটিকে আগামী এক মাসের মধ্যে পুর্নাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।