ঢাকাTuesday , 18 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কৃষকদের মতো প্রধানমন্ত্রীর স্বপ্নও ভেঙে যাবে

Link Copied!

DUDUনিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনার হাওর অঞ্চলের কৃষকদের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নও ভেঙে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনা জেলার হাওর অঞ্চলে ভারতীয় পাহাড়ি ঢলে কৃষকদের ফসল ও গবাদি পশুর ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে ওই এলাকাকে রাষ্ট্রীয়ভাবে ‘দুর্গত এলাকা’ ঘোষণার দাবিতে এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। মানববন্ধনের আয়োজন করে জাতীয়তাবাদী কৃষক দল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে শামসুজ্জামান দুদু বলেন, ‘আপনি প্রধানমন্ত্রী ভারত-ভুটান সফরে যেতে পারেন, অথচ হাওর অঞ্চলে যেতে পারেন না, যে কৃষকরা এ দেশের প্রাণ তাদের পাশে দাঁড়ান না। হাওর অঞ্চলের কৃষকদের স্বপ্ন যেমন দুঃস্বপ্নে পরিণত হয়েছে তেমনিভাবে আপনার অবৈধ ক্ষমতাও একদিন গণমানুষের চাপে গণবিস্ফোরণের মাধ্যমে ভেঙে চুরমার হয়ে যাবে।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ভারত সফরে যাওয়ার আগেই হাওর অঞ্চলে দুর্গত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অথচ কি করুণ বিষয়, তিনি সেখানে যাননি! ভারত গিয়ে আজমির শরিফ, দিল্লি যেতে পারেন, অথচ হাওর অঞ্চলে যেতে পারেন না। আজ আবার তিনি সেখানে না গিয়েই ভুটান গেছেন।’
দুদু বলেন, ‘বিএনপি ও ২০ দলীয় জোট ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল হাওর অঞ্চলের কৃষকদের পাশে দাঁড়ায়নি। আমাদের দলের মহাসচিব দুর্গত অঞ্চলগুলো সরেজমিনে দেখে এসে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানিয়েছেন। আমরা তার দাবির প্রতি সমর্থন জানাচ্ছি।’
আয়োজক সংগঠনের সহসভাপতি এ এম মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন বিএনপির সহতথ্য ও গবেষণা সম্পাদক কাদের গনি চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দীন মাস্টার, আবু নাসের মোহাম্মাদ রহমত উল্লাহ, বিএনপি নেতা কে এম রকিবুল ইসলাম রিপন, মিয়া মো. আনোয়ার প্রমুখ।