ঢাকাTuesday , 18 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তেঁতুল হুজুরেরা ধর্মবিরোধী চক্র

Link Copied!

Enuকুষ্টিয়া প্রতিনিধি : তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশের তেঁতুল হুজুর চক্র হলো রাজাকার, পাকিস্তান ও জঙ্গিপন্থি। তেঁতুল হুজুর চক্র একটি ধর্মবিরোধী চক্র।
মঙ্গলবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউসে জাসদ নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন। ‘বর্তমান সরকার তেঁতুল হজুরদের সঙ্গে সমঝোতা করে নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে’- বিএনপির এমন দাবি প্রসঙ্গে সাংবাদিকদের ইনু এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের তেঁতুল হুজুর চক্র হলো রাজাকার, পাকিস্তান ও জঙ্গিপন্থি। তেঁতুল হুজুর চক্র একটি ধর্মবিরোধী চক্র। তারা বাংলাদেশের কোনো আলেম, ওলামার প্রতিনিধিত্ব করে না। তেঁতুল হুজুর চক্র আসলে একটি রাজনৈতিক মোল্লা চক্র। তাদের সঙ্গে মহাজোটের রাজনৈতিক লেনদেনের কোনো প্রশ্নেই ওঠে না।
ইনু বলেন, যারা বাংলাদেশে রাজনীতি, সমাজনীতি ও গঠননীতি করবে তাদের বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা, জাতির পিতা ও সংবিধানের চার নীতি মানতে হবে। বাংলাদেশে রাজনীতি করতে চাইলে রাজাকার, জঙ্গি, যুদ্ধাপরাধী ও জামায়াতকে ছাড়তে হবে। তবেই তারা রাজনীতির উপযোগী হবে।
এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. জহির রায়হান, পুলিশ সুপার এস.এম মেহেদী হাসান, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, জাসদ ছাত্রলীগের সভাপতি নিজাম উদ্দিনসহ জাসদ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।