ঢাকাSunday , 16 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অতীতের যেকোনো সময়ের বিবেচনায় কৃষকরা ভাল আছেন : বাহাউদ্দিন নাছিম

Link Copied!

Nasim-MPনিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি বলেছেন, অকাল বন্যায় হাওরের মানুষ আজ কষ্ট পাচ্ছে। হাওরবাসীর দুর্যোগের এই সময়ে কৃষিবিদ-কৃষি সাংবাদিক ড. নিয়াজ উদ্দিন পাশা বেঁচে থাকলে তাদের পাশে দাঁড়াতেন। তাদের জন্য কলম ধরতেন। তিনি বলেন, আমরা প্রত্যাশা করি-দেশের উন্নয়নে ড. নিয়াজউদ্দিন পাশার মত মানুষের আরও জন্ম হোক।
রোববার (১৬ এপ্রিল) বিকালে রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে বহুমাত্রিক.কম’র আয়োজনে ‘হাওর ভূমিপুত্র’ ড. নিয়াজ পাশার স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাহাউদ্দিন নাছিম।
ড. নিয়াজ পাশাকে একজন সার্থক কৃষি সাংবাদিক হিসাবে উল্লেখ করে তিনি বলেন, ‘একটি কথা নির্দ্বিধায় বলা যায়, আমি যে আদর্শে বিশ্বাস করি-নিয়াজ পাশা একই আদর্শে বিশ্বাস করতেন। তিনি প্রকাশ করতেন না, তার কথায়-তার লেখার ভেতর দিয়ে দিয়ে তা প্রকাশ করতেন। তিনি বঙ্গবন্ধুর আদর্শের নিবেদিতপ্রাণ মানুষ ছিলেন। তিনি চেষ্টা করতেন দেশের কৃষকরা ভাল থাকুক। কৃষি সাংবাদিক হিসাবে সারাজীবন লেখার মধ্য দিয়ে সেই চেষ্টা করে গেছেন তিনি।’
প্রয়াত কৃষিবিদ পাশার সন্তানদের জন্য সংগঠনের সহযোগিতা দানের বিষয়ে তিনি বলেন, ‘আমি সবাইকে জানিয়ে দিতে চাই-বিশেষ বিবেচনায় নিয়ে চিকিৎসার জন্য ড. পাশাকে ৫০ হাজার টাকার যে বরাদ্দ দেওয়া হয়েছে সেটা তার পরিবার পাবেই। তার বাইরে কৃষিবিদ ইনস্টিটিউশনের পক্ষ থেকে তার পরিবারকে ৫ লাখ টাকা দেওয়া হবে।’
বহুমাত্রিক.কম’র প্রকাশক বীরমুক্তিযোদ্ধা মো. আবদুল কাদিরের সভাপতিত্বে স্মরণসভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর, কৃষিবিদ ইনস্টিটিউশনের সভাপতি কৃষিবিদ এ এম এম সালেহ, মহাসচিব খায়রুল আলম প্রিন্স, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ওমর ফারুক ও ঢাকা বিভাগ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ইকবাল হাসান কাজল।
সাংবাদিক প্রীতি ওয়ারেসার সঞ্চালনায় অনুষ্ঠানে ‘হাওর ভূমিপুত্র’ নিয়াজউদ্দিন পাশাকে নিয়ে স্মৃতিচারণ করেন তার সহপাঠি, বন্ধু ও স্বজনেরা। স্মরণসভায় স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক ওমর ফারুক শামীম।