ঢাকাSunday , 16 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি নেতা টুকুর জামিন নামঞ্জুর

Link Copied!

iqbal_hassan-tukuসিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের সয়দাবাদে ট্রেনে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের একটি মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকুর জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
রোববার বেলা ১১টায় সিরাজগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে টুকুর আইনজীবীরা জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক কোহিনুর আরজুমান জামিনের আবেদন নামঞ্জুর করেন।
সিরাজগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জেনারেল রেজিস্ট্রার অফিসার (জিআরও) এএসআই মাসুদ ও টুকুর আইনজীবী অ্যাডভোকেট ইন্দ্রজিত সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত : ছাত্রদল নেতা শহীদ নাজির উদ্দিন জেহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২০১০ সালের ১১ অক্টোবর সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদের মুলিবাড়িতে ছাত্র গণজমায়াতের আয়োজন করে কেন্দ্রীয় ছাত্রদল। সমাবেশ চলাকালে দ্রুত গতির একটি ট্রেনের নিচে কাটা পড়ে বিএনপির ছয় কর্মী নিহত হয়। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা ট্রেনে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে।
এ ঘটনায় সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের তৎকালীন উপ-সহকারী পরিচালক বাদী হয়ে মামলা দায়ের করেন। আজ ওই মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও প্রাক্তন বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করেন।
এর আগে গত ১০ এপ্রিল এই মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন টুকু। পরে বিচারক জাফরোল হাসান জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বর্তমানে তিনি ঢাকার কাশিমপুর কারাগারে রয়েছেন।