ঢাকাSaturday , 15 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাসর রাতেই মৃত্যু হলো বরের!

Link Copied!

deadলক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে বাসর রাতেই মৃত্যু হয়েছে এক বরের।ভোররাতে বাড়ির পাশের খালে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।ঘটনাটি এলাকায় আলোচনার বিষয়ে পরিনত হয়েছে। মারা যাওয়া এই হতভাগ্য বরের নাম আমির হোসেন হেজু (২৬)। সে লক্ষ্মীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে সমসেরাবাদ তেরোবেকী এলাকার আবদুল মিয়ার ছেলে। শুক্রবার দুপুরে তিনি পার্শ্ববর্তী টুমচর গ্রামের এক মেয়েকে বিয়ে করে ঘরে তুলেছিলেন।
আমির হোসেন হেজুর চাচাতো ভাই শফিকুল ইসলাম জানান, হেজুর মৃগী রোগ ছিলো। বাসর রাতে ৩টার দিকে বাড়ির পাশের রহমতখালী খালে গোসল করতে গেলে পানিতে ডুবে সে নিখোঁজ হয়। রাতে অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। সকালে মৃতদেহ ভাসতে দেখলে পরিবারের লোকজনসহ স্থানীয়রা উদ্ধার করে।