ঢাকাSaturday , 15 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে ৭ লাখ রেনুপোনাসহ আটক ৭

Link Copied!

arrestবরিশাল প্রতিনিধি : বরিশালে প্রায় ৭ লাখ পিস বাগদা রেনুপোনাসহ সাতজনকে আটক করা হয়েছে। শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ এলাকার নদীতে অভিযান চালিয়ে এসব আটক করা হয়। রেনুপোনাগুলো নোয়াখালী থেকে খুলনার উদ্দেশে নেওয়া হচ্ছিল।
বেলা ১১টায় বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ড বরিশালের কন্টিনজেন্ট কমান্ডার মো. মকবুল হোসেন জানান, একটি ট্রলারে হাঁড়িভর্তি বাগদার রেনুপোনা খুলনার মংলার উদ্দেশে নিয়ে যাচ্ছিল আটক হওয়া ওই সাতজন। যাদের মধ্যে রেনুপোনার মালিকও রয়েছে। তার দেওয়া তথ্যমতে ট্রলারে প্রায় ৭ লাখ পিস পোনা রয়েছে।
রেনুপোনাসহ আটক সাতজনকে বরিশালের রসুলপুরস্থ কোস্টগার্ডের কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। মৎস্য বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে রেনুপোনাসহ আটক হওয়া সাতজনকে ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করা হবে।