চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মহানগরীতে বাংলা নববর্ষ উদযাপন শেষে মোটরসাইকেলযোগে রাতে বাসায় ফেরার পথে কাভার্ডভ্যানের চাপায় মো. জনি (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় নববর্ষের অনুষ্ঠান শেষে ফেরার সময় নগরীর সল্টগোলা ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক কাঞ্চন বড়ুয়া রাইজিংবিডিকে জানান, একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলকে চাপা দিলে জনি গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় গভীর রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বাড়ি নগরীর বায়েজিদ থানা এলাকায় বলে জানা গেছে।

