ঢাকাSaturday , 15 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে ছুরিকাঘাতে বাসচালক খুন

Link Copied!

MARDERগাজীপুর প্রতিনিধি : গাজীপুরে সুজন মিয়া (২৪) নামে এক বাসচালককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের পূর্ব চান্দনা এলাকায় তাকে ছুরিকাঘাত করা হয়। নিহতের সুজন পূর্বচান্দনা এলাকার মো. আলমগীর হোসেনের ছেলে। তিনি গাজীপুর থেকে ঢাকা চলাচলকারী বাস গাজীপুর পরিবহনের চালক ছিলেন।
নিহতের ফুপু রানু বেগম জানান, গাড়ি চালানোর জন্য গাজীপুর বাস স্ট্যান্ডের উদ্দেশে ভোর ৫টার দিকে সুজন বাড়ি থেকে বের হন। পথে পূর্বচান্দনা এলাকার রেলব্রিজের কাছে পৌঁছালে স্থানীয় জয় ও আরো ২/৩ জন তার পথ রোধ করে। এক পর্যায়ে তারা ছুরি দিয়ে সুজনের পেটে আঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৫টার দিকে সুজন মারা যান।
জয়দেবপুর থানার এসআই মোতালেব জানান, পূর্ব শক্রতার জেরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।