ঢাকাThursday , 13 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে ট্রাকচাপায় যুবক নিহত

Link Copied!

Accident1গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকচাপায় আল আমিন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আল আমিন কালিয়াকৈর উপজেলার চরবাজার এলাকার সামসুল হকের ছেলে। এ ঘটনায় মোটরসাইকেলচালক এনামুল হক সারোয়ার (৩৫) আহত হয়েছেন। তিনি টাঙ্গাইলের হাড়ভাঙ্গা এলাকার আব্দুল সোবাহানের ছেলে এবং মানিকগঞ্জে কর্মরত পুলিশ সদস্য।
কোনাবাড়ি-সালনা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ হোসেন সরকার জানান, আল আমিনকে নিয়ে এনামুল হক মোটরসাইকেলে গাজীপুর যাচ্ছিলেন। সফিপুর দোকানপাড় এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে আল আমিন নিহত হন।