ঢাকাWednesday , 12 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি পাকিস্তানের এজেন্ট : এইচ টি ইমাম

Link Copied!

Ht-imamনীলফামারী প্রতিনিধি : বিএনপিকে পাকিস্তানের এজেন্ট আখ্যায়িত করে তাদের পাকিস্তানে ফেরত যাবার অনুরোধ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।
বুধবার দুপুরে নীলফামারীর সৈয়দপুরে স্থানীয় শহীদ দিবসে ‘প্রজন্ম ৭১’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ অনুরোধ করেন। তিনি বলেন, পাকিস্তান ভেঙে যাওয়ায় বিএনপির এত আক্ষেপ বলেই বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ, স্বাধীনতার ঘোষণাসহ স্বাধীনতার সবকিছু তারা অস্বীকার করে।
সৈয়দপুরের প্রজন্ম ৭১ এর সভাপতি এ এ এম মঞ্জুর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার প্রফেসর ড. হারুন অর রশিদ, হোসনে আরা ডালিয়া এমপি, নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, প্রজন্ম ৭১ এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মিজান তালুকদার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্বাস আলী, সাধারণ সম্পাদক আখতার হোসেন বাদল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার একরামুল হক, আওয়ামী লীগ নেত্রী আমেনা কহিনুর আলম, শহীদ পরিবারের সন্তান অধ্যাপক সাখওয়াত হোসেন খোকন প্রমুখ।
উল্লেখ্য, ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামের এই দিনে নীলফামারীর অবাঙালি অধ্যুষিত সৈয়দপুরের তৎকালীন প্রাদেশিক পরিষদের সদস্য ডা. জিকরুল হক, তুলসীরাম আগরওয়ালা, ডা. সামছুল হক, ডা. বদিউজ্জামান, ডা. ইয়াকুব আলী, রেলওয়ে কর্মকর্তা আয়েজ উদ্দিন, যমুনা প্রসাদ কেডিয়া, রামেশ্বরলাল আগরওয়ালা, নারায়ণ প্রসাদ প্রমুখকে ধরে চোখ বেঁধে তাদের গুলি করে হত্যা করা হয়।
এ ছাড়া শহরের ৪৭৮ জন মাড়োয়ারি পরিবারের সদস্যকে ভারতে পৌঁছে দেওয়ার নামে ট্রেনে তোলা হয়। রেলওয়ে কারখানার উত্তর প্রান্তে সবাইকে হত্যা করা হয়। এই দিনটিকে স্মরণ করে রাখতে স্থানীয়ভাবে সৈয়দপুরে শহীদ দিবস হিসেবে পালিত হয়ে আসছে।