ঢাকাWednesday , 12 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৩ মামলার কার্যক্রম স্থগিত চেয়ে খালেদার আবেদন

Link Copied!

khaleda02নিজস্ব প্রতিবেদক : নাশকতার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের আরো ৩ মামলার কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় খালেদার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এ আবেদন করেন।
বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বসির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আগামীকাল খালেদার আবেদনের শুনানি হবে বলে জানিয়েছেন ব্যারিস্টার সাকিব মাহবুব। এর আগে গত ৯ এপ্রিল খালেদার বিরুদ্ধে রাজধানীর দারুস সালাম থানায় দায়ের করা নাশকতার দুই মামলার কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট।