ঢাকাMonday , 10 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উস্কানিমূলক বক্তব্যে দিয়ে বিএনপি বিভ্রান্তি ছড়াচ্ছে

Link Copied!

Nasimনিজস্ব প্রতিবেদক : উস্কানিমূলক বক্তব্য দিয়ে বিএনপি বিভ্রান্তি ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সোমবার রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের ওষুধ গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা পরিদর্শনকালে এ মন্তব্য করেন তিনি। তিনি বলেন, যে দেশ মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয় সেই দেশ কখনো কেউ বিক্রি করতে পারে না।
রোববার দিনগত রাত সাড়ে ১২টার দিকে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় মা ও শিশু স্বাস্থ্য সম্পর্কিত ৩৬ ধরনের ওষুধ পুড়ে যায়। এছাড়াও সেখানে ছিলো ইনজেকশন এবং গ্লাভস। পরিবার পরিকল্পনা কর্মীদের বাচ্চা প্রসবকালীন প্রশিক্ষণ দেওয়ার জিনিসপত্র, জন্মনিয়ন্ত্রণের ফর্ম, রেজিস্ট্রার এবং আসবাবপত্র পুড়ে গেছে।
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে। ক্ষয়ক্ষতি নির্ণয়ের দায়িত্বও দেওয়া হয়েছে এ কমিটিকে।