ঢাকাSunday , 9 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা দেবে আ.লীগ

Link Copied!

Sheikh-Hasina1নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১০ এপ্রিল ভারত সফর শেষে দেশে ফেরার সময় তাকে গণসংবর্ধনা দেবে আওয়ামী লীগ। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের শাখা, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে যৌথ সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছে। তিনি যা করেছেন তা গোটা বাঙালি জাতির জন্য করেছেন। সেজন্য আমরা ১০ এপ্রিল সকালে প্রধানমন্ত্রী দেশে ফেরার সময় বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত রাস্তার দুই ধারে দাঁড়িয়ে তাকে সংবর্ধনা দেব।
ভারত সফরে প্রধানমন্ত্রীর অর্জনে যারা খুশি হয়েছেন, তাদের সবাইকে গণসংবর্ধনা কর্মসূচিতে অংশ নেওয়া আহ্বান জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
যৌথসভায় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের মতিয়া চৌধুরী, ড. আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, মারুফা আক্তার পপি, যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছার ও সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ, মহিলা আওয়ামী লীগের সভাপতি শাফিয়া খাতুন ও সাধারণ সম্পাদক মাহমুদা বেগম এবং ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর-দক্ষিণের নেতা-কর্মীরা।