ঢাকাSaturday , 8 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রতিরক্ষা চুক্তি জনগণ মানবে না

Link Copied!

MOWDUDনিজস্ব প্রতিবেদক : প্রতিরক্ষা চুক্তি জাতীয় স্বার্থবিরোধী অভিহিত করে বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ বলছেন, এই চুক্তি দেশের জনগণের কাছে গ্রহনযোগ্য হবে না এবং তারা সেটি মানবেও না।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, ‘গণমাধ্যমে এসেছে প্রধানমন্ত্রীর ভারত সফরে বাংলাদেশের প্রতিরক্ষার জন্য দুটো সমঝোতা স্বাক্ষর হবে। অথচ কী স্বাক্ষর করছেন আমরা তা জানি না। প্রতিরক্ষার জন্য যে সমঝোতা স্মারক স্বাক্ষর বা চুক্তির কথা বলা হচ্ছে, এই দুটো একই কথা অর্থ্যাৎ দুটো রাষ্ট্রের মধ্যে কমিটমেন্ট। কিন্তু জাতীয় স্বার্থবিরোধী কোনো ধরনের সমঝোতা বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না।’
‘নির্বাচনকালীন নিরপেক্ষ সহায়ক সরকারের দাবি এবং জঙ্গিবাদ দমনে করণীয়’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)।
দেশে রাজনীতি না থাকার কারণে জঙ্গিবাদের উত্থান হয়েছে মন্তব্য করে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘প্রধানমন্ত্রী জাতীয় ঐক্যের কথা বলেন, সবাইকে আহ্বান জানান; কিন্তু বিএনপিকে আহ্বান জানান না। তাই একটি কথা খুবই স্পষ্ট যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাড়া জঙ্গিবাদ বিষয়ে কোনো জাতীয় ঐক্য কখনো সম্ভবপর নয়।’
জঙ্গিবাদকে জাতীয় সমস্যা হিসেবে চিহিৃত করে তা নির্মূল করতে সকল রাজনৈতিক দল, পেশাজীবী ও বুদ্ধিজীবীদের নিয়ে জাতীয় ঐক্য সৃষ্টি করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরে আসলে জঙ্গিবাদ চলে যাবে দাবি করে বিএনপির এই নেতা বলেন, ‘সেজন্য দরকার সত্যিকার অর্থে একটি জনপ্রতিনিধিত্বশীল সরকার।’
আগামী নির্বাচনে বিএনপির অংশগ্রহণের বিষয়টি তুলে ধরে দলটির এই নীতি নির্ধারক বলেন, ‘অনেকে আজ বলে থাকে যে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিলে বিএনপির নিবন্ধন চলে যাবে। কথা হচ্ছে নিবন্ধন থাকুক আর না থাকুক সেটা বিষয় নয়। বিএনপি মনে করে এই মূহুর্তে জনগণের ভোটাধিকার ফিরিয়ে পাওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’
ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড সাঈদ আহমেদ, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনি এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক খন্দকার লুৎফুর রহমান প্রমুখ।