ঢাকাFriday , 7 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এবার তিস্তা চুক্তির অগ্রগতি হবে

Link Copied!

Obaidul Kaderনিজস্ব প্রতিবেদক : তিস্তা চুক্তির ব্যাপারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমার মনে হয় এবার হচ্ছে না। এ ব্যাপারে এবারের সফরে তিস্তা ও অভিন্ন নদীর পানি বণ্টনে নতুনভাবে আরো অগ্রগতি হবে।
শুক্রবার দুপুরে গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় সড়ক ও জনপথের পরিদর্শন বাংলো ‘বন বিলাস’ উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
ওবায়দুর কাদের বলেন, ‘তিস্তাসহ কিছু অভিন্ন নদীর পানি বণ্টনের বিষয় আছে। গঙ্গার পানি বণ্টনে সময় লেগেছে। এই প্রক্রিয়ায় যেহেতু রাজ্যের বিষয় আছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও দিল্লিতে থাকছেন। আমার মনে হয় এবার হচ্ছে না। তিস্তা চুক্তি সময়ের ব্যাপার। এ ব্যাপারে এবারের সফরে তিস্তা ও অভিন্ন নদীর পানি বণ্টনে নতুনভাবে আরো অগ্রগতি হবে। গঙ্গা চুক্তি যখন হয়েছে, আমার মনে হয় তিস্তা চুক্তিও হয়ে যাবে।’
তিনি বলেন, ‘সীমান্ত চুক্তির বাস্তবায়ন ৪১ বছরেও কেউ করতে পারেনি। যেটা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এ চুক্তির বাস্তবায়ন পদক্ষেপ নিয়েছেন। এমনকি দুনিয়ার ইতিহাসে নেই, এ রকম নজিরবিহীন শান্তিপূর্ণ ছিটমহল বিনিময়। ছিটমহল শধু বিনিময়ই হয়নি। ৩৫টি ছিটমহলে ইউপি নির্বাচনও এর মধ্যে আমরা সম্পন্ন করেছি।’
শেখ হাসিনার এই ভারত সফর সফল হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, উভয় দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কটি নতুন উচ্চতায় নিয়ে যাবে। সহযোগিতার নতুন নতুন দিগন্ত উন্মোচিত হবে, আগামী দিনে অমিমাংশিত যেসব সমস্যা থাকবে সেগুলো সমাধানের পথও প্রশ্বস্ত করবে।
তিনি বলেন, ‘ভারতের সাথে মাঝে আমাদের ২১ বছর সম্পর্কটা খারাপ পর্যায়ে ছিল। অবিশ্বাস আর সন্দেহের দেয়াল উঠেছিল। সম্পর্ক খারাপ রেখে কোনো ন্যায্য পাওনা পাওয়া যায় না। সেটা আমাদের ইতিহাসই প্রামাণ করে। আমরা মনে করি সম্পকটা সুসম্পর্ক বজায় রেখেই আমাদের ন্যায্য পাওয়া বুঝে নিতে হবে। ভারতের সাথে আমাদের সীমান্ত চুক্তি বাস্তবায়ন হয়েছে। এটা একটা কঠিন কাজ ছিল, চ্যালেঞ্জিং বিষয় ছিল।’
বিএনপির মহাসচিবের র‌্যাব বিলুপ্তির বক্তব্যের ব্যাপারে সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, র‌্যাব বিএনপির সৃষ্টি। স্বার্থে লাগলে নিজেদের সৃষ্ট সন্তানদের প্রতিও মায়া থাকছে না। আমার কাছে মনে হয়, সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে র‌্যাবের ইদানিংকালের কিছু সাহসী অভিযান এবং ভূমিকা বিএনপির গাত্রদাহের কারণ।
এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মো. ছিদ্দিকুর রহমান সরকার, ব্রিগেডিয়ার জেনারেল ইফতেখার আনিস, সওজ-এর তত্ববধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্পের পরিচালক ইঞ্জিনিয়ার ছানাউল হক, জয়দেবপুর-ময়মনসিংহ সড়ক উন্নয়ন প্রকল্পের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নিজাম উদ্দিন আহমদ, প্রকল্প কর্মকর্তা মেজর মো. মিজানুর রহমান ফকির, গাজীপুর সওজের নির্বাহী প্রকৌশলী ডিএকে নাহিন রেজা, উপ-সহকারী প্রকৌশলী খায়রুল বাশার মো. সাদ্দাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।