ঢাকাFriday , 7 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নড়াইল জেলা জাপার কমিটি বিলুপ্ত

Link Copied!

jatio-partyনিজস্ব প্রতিবেদক : নড়াইল জেলা জাতীয় পার্টির কমিটি ভেঙে দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান প্রাক্তন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।একই সঙ্গে তিনি পার্টির কেন্দ্রীয় সদস্য শরীফ মুনির হোসেনকে সমন্বয়কারী এবং কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজকে আহ্বায়ক ও কেন্দ্রীয় সদস্য মো. মিল্টন মোল্লাকে সদস্য সচিব করে একটি সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করেছেন। দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পার্টির গণতন্ত্রের ক্ষমতাবলে চেয়ারম্যান এরশাদ নড়াইল জেলা শাখা বিলুপ্ত করে নতুন সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করেছেন। চেয়ারম্যানের এ সিদ্ধান্ত এখন থেকে কার্যকর হবে। নতুন কমিটিকে আগামী তিন মাসের মধ্যে জেলার অন্তর্গত সব উপজেলা ও পৌরসভার সম্মেলন সমাপ্ত করে জেলা সম্মেলন আয়োজন করতে বলা হয়েছে।