ঢাকাThursday , 6 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তিস্তা ছাড়া অন্য চুক্তি জনগণ মানবে না

Link Copied!

Amirনিজস্ব প্রতিবেদক : তিস্তা ছাড়া অন্য কোনো চুক্তি জনগণ মানবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘গুম-খুন বিচারবহির্ভুত হত্যার’ প্রতিবাদে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আমির খসরু বলেন, ‘তিস্তার পানি চুক্তি ছাড়া দেশের স্বাধীনতা সার্বভৌমত্ববিরোধী কোনো চুক্তি হলে জনগণ তা মানবে না। তিস্তার পানি চুক্তি এবং সীমান্ত হত্যা বন্ধ হলেই কেবল ভারতের সঙ্গে বন্ধুত্ব হতে পারে।’
তিনি বলেন, ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ চুক্তি হচ্ছে তিস্তার পানি চুক্তি। এই চুক্তির চেয়ে বড় কোন চুক্তি হতে পারে না। দেশের মানুষের প্রাণের দাবি এই পানি চুক্তি যদি না হয়, তবে প্রধানমন্ত্রীর ভারত সফর সম্পূর্ণ ব্যর্থ হবে।
বিএনপির এই নেতা বলেন, ‘প্রতিনিয়ত গুম-খুনের ঘটনা বাংলাদেশের মানুষকে ক্ষতবিক্ষত করেছে। বিশ্বের মানবাধিকার সংগঠনগুলো সরকারকে এই কর্মকাণ্ড বন্ধ করতে বলেছে। কিন্তু সরকার কারো কথা না শুনে গায়ের জোরে দেশ চালাচ্ছে।’
আমির খসরু অভিযোগ করেন, বিরোধীদের হাজার হাজার নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। বিএনপির নেতাকর্মীরা হামলা-মামলার ভয়ে ও পুলিশের গ্রেপ্তার আতঙ্কে দিন কাটাচ্ছে। সরকারের ভয়ভীতির কারণে মানুষ প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছে।
সভায় সভাপতিত্ব করেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ সেলিম ভূইয়া। এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফরহাদ হালিম ডলার, সাংবাদিক নেতা ও বিএনপির তথ্য-গবেষণা বিষয়ক সহসম্পাদক কাদের গনি চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।