ঢাকাTuesday , 4 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জঙ্গিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ার আহ্বান

Link Copied!

gono-okkoনিজস্ব প্রতিবেদক : জঙ্গিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছে গণ ঐক্য। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এ দাবি জানায় সংগঠনটি।
মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, ‘জঙ্গিবাদের সঙ্গে আমাদের কোনো আপোষ নেই। তাই এর বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।’
পেশাজীবী নেতা কাদের গণি চৌধুরী বলেন, ‘জঙ্গিবাদ বাংলাদেশের মাটি থেকে চিরতরে নির্মূল করতে না পারলে বাংলাদেশ অকার্যকর হয়ে যাবে। তখন রাজনৈতিক দলগুলো অপ্রাসঙ্গিক হয়ে যাবে। তাই অনতিবিলম্বে জঙ্গিবাদের বিরুদ্ধে সকল রাজনৈতিক দলের জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।’
মানববন্ধনে আরো বক্তব্য দেন গণ ঐক্যের সভাপতি আরমান হোসেন পলাশ, ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।