ঢাকাMonday , 3 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জনগণ তাকে প্রত্যাখ্যান করবে

Link Copied!

Amirনিজস্ব প্রতিবেদক : ভারতের সঙ্গে এই মুহূর্তে প্রতীরক্ষা চুক্তির প্রয়োজন নেই মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী চুক্তি করে ফিরে এলে দেখতে হবে জনগণ তাকে স্বাগত জানায়, না প্রত্যাখ্যান করে। যদি তিনি এমন কোন চুক্তি করেন যা দেশের স্বাধীনতা-সার্বভৌম খর্ব করে তাহলে বাংলাদেশের মানুষ অবশ্যই তা প্রত্যাখ্যান করবে।
সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনী মিলনায়তনে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত ‘আধিপত্যবাদী আগ্রাসন: সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আমীর খসরু মাহমুদ বলেন, আজ বাংলাদেশের ন্যায্য পাওনা বিষয়গুলো নিয়ে কোন কথা হচ্ছে না। তিস্তা নিয়ে কোন আলোচনা হচ্ছে না। অথচ যেখানে আমাদের প্রয়োজন নেই সেই চুক্তি বাস্তবায়নে প্রধানমন্ত্রী উঠে পড়ে লেগেছেন।
দ্বীপাক্ষিক চুক্তি নিয়ে তিনি বলেন, আজ যে চুক্তি হচ্ছে সে ব্যাপারে স্ট্যান্ডিং কমিটিতে কোন আলোচনা নেই। পার্লামেন্টে আলোচনা হয়নি। এমনকি সুশীল সমাজেও কোন আলোচনা হয়নি। অথচ জাতির জন্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চুক্তি হতে যাচ্ছে।
এসময় সংগঠনের পক্ষ থেকে আগামী ৯ এপ্রিল জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা দেয়া হয়।
বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামছুজ্জামান দুদু, জাগপা চেয়ারম্যান শফিউল আলম প্রধান, সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি প্রমুখ।