ঢাকাSunday , 2 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সৈয়দ আশরাফের স্ত্রীর সুস্থতা কামনা আ.লীগের

Link Copied!

Ashrafনিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের অসুস্থ স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সুস্থতা কামনা করেছে আওয়ামী লীগ।
রোববার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সভা শেষে এ কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘দলের প্রাক্তন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ। শারীরিক অবস্থার অবনতির কারণে তাকে লন্ডন থেকে জার্মানিতে নেওয়া হয়েছে। আমরা সম্পাদকমণ্ডলীর সভায় তার সুস্থতা কামনা করেছি।’
সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রীকে চিকিৎসার জন্য গত সপ্তাহে যুক্তরাজ্য থেকে জার্মানিতে নেওয়া হয়। স্ত্রীর অসুস্থতার সংবাদ পেয়ে গত বুধবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডন যান সৈয়দ আশরাফ।